IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আজ ৬ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৮ তম মৃত্যু বার্ষিকী।

নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পৃথক পৃথক ভাবে কবর জিয়ারত, চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ এ পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ মমতাজ উদ্দিনের ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এই উপলক্ষে রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার আব্দুলপুরে শহীদ মমতাজ উদ্দিনের কবরস্থানে তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে তাঁর ছোট ভাই নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ কবর জিয়ারত শেষে শহীদ মমতাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এর পরে সকাল ৯ টার দিকে উপজেলা কৃষকলীগের ব্যানারে শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ এ তাঁর স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।

এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, কৃষলীগের সভাপতি মখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল বাসার, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এর আগে, লালপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ এ শহীদ মমতাজ উদ্দিনের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ।

এছাড়া গোপালপুর পৌরসভা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধ এ শহীদ মমতাজ উদ্দিনের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি। বিকেলে পৌর ভবনে দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০০৩ ইং সালে ৬ জুন দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলার দাইড়পাড়া নামক স্থানে দূর্বৃত্তদের হাতে খুন হয় সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31