IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন বাড়ি ভাংচুরের অভিযোগ

গোমস্তাপুরে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন বাড়ি ভাংচুরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন বাড়ি (গুচ্ছগ্রাম) ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারী নামক এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (৫ জুন) গোমস্তাপুর সদর ইউনিয়নের গোঙ্গলপুরে নির্মাণাধীন ওই বাড়িগুলোতে দেশীয় ভারিঅস্ত্র (হাতুড়ি,খুনতি,হাম্বল) দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেন তারা। এ ঘটনায় গোমস্তাপুর থানায় রোববার (৬ জুন) একটি অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা মোবিদুল ইসলাম

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বলেন, ”১৯৫০ সালে জমিদারস্বত্ব যখন প্রজাস্বত্ব আইনে জমিদারস্বত্ব বিলুপ্ত হয়। সে সময় সরকার থেকে ঘোষণা করা হয় ৩৭৫ বিঘার জমি উর্ধ্বে কেউ জমি রাখতে পারবেনা। কোন ব্যক্তির যদি ৩৭৫ বিঘার উপরে জমি থাকে, তাহলে সে বাকি জমি সরকার ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হবে। সেই সময় ওই সম্পত্তিটি পাকিস্তান সরকার নামে রেকর্ড করা ছিল। এস.এ খতিয়ানের পর বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়। ওই সময়ের ক্ষতিপূরণে কাগজপত্র উপজেলা ভূমি অফিসের কাছে আছে। পুরো জমির মালিক বাংলাদেশ সরকারের।”

তিনি আরও জানান, “শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী ৩০ বছরের আগে নবরাজ নামে একজনের মামলার রায়ের কপি দেখাচ্ছে। অথচ রায়ের বিষয়ে জেলা প্রশাসক, ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তর অবগত নয়। এছাড়া মামলার রায়ের কপি দিয়ে রেকর্ড সংশোধন করেননি এত বছর পরেও । প্রথমবার যখন তিনি বাড়ি নির্মাণে বাঁধা দেয় তখন তাকে নিদিষ্ট শাখাগুলো থেকে ওই জমির কাগজপত্রগুলো উঠনোর আহ্বান জানান হয়। কিন্তু সে ওই আহবানে সাড়া দেয়নি।এ জমির সকল স্বত্ব সরকারের রয়েছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহার গৃহহীনদের বাড়ি নির্মাণ করা হচ্ছে।”

অভিযুক্ত মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারী জানান, “আমার ওই জমি পৈত্রিক সূত্রে পাওয়া। সাড়ে ৪ শ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু সার্ভেয়ার মিজানুর রহমান জাল কাগজপত্র বানিয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) অফিসার এর কাছে সরবরাহ করেছে। এক নম্বর খাস-খতিয়ানভুক্ত ভূমি ভেবে ওই জায়গায় সরকারি বাড়ি তৈরি করছে প্রশাসন।”

তিনি আরও জানান, আমার কোন পোষা বাহিনী নেয়। আমার কোন লোকজন ওই নির্মাণাধীন বাড়ি ভাংচুর করেন নি।একাজ গোমস্তাপুর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের ভাড়াটিয়া লোকেরা ভাংচুর করেছে। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, “এটা সরকারি জায়গা। এ জায়গায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারস্বরুপ গৃহহীনদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। কিন্তু মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারীর লোকজন নির্মাণাধীন বাড়ির দেয়ালগুলো ভেঙ্গে ফেলে দিয়েছে।তারা সেখানে কর্মরত শ্রমিকদের হুমকিও দেয় দুর্বৃত্তরা। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে গোসস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31