IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গ্রামে আলোর দ্যুতি ছড়াচ্ছে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার

গ্রামে আলোর দ্যুতি ছড়াচ্ছে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : আধুনিক যুগে ডিজিটাল মোটিভেশনে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আর ইন্টারনেটর দাপটে যে সময় যুব সমাজের মন-প্রাণ প্রযুক্তি নির্ভর ডিভাইসের দিকে আসক্ত। ঠিক সেই সময় যুবসমাজকে জ্ঞানার্জনের জন্য বই ম‚খী করতে নওগাঁ জেলার ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকা আগ্রাদিগুন গ্রামের স্বপ্ন মানব পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলমগীর কবির নিজ উদ্দোগে লাইব্রেরী প্রতিষ্ঠা করে কালজয়ী এক নজির সৃষ্টি করেছেন। বিলুপ্ত সামাজিক বিচার ব্যাবস্থায় যুব সমাজ এখন ধ্বংসের দিকে। ডিজিটাল যুগে পড়ালেখার অজুহাতে কেউ ছুটছে ডিভাইসের দিকে, কেউ ছুটছে মাদকের দিকে, কেউবা দু’টোই।

লাইব্রেরীতে বসে পড়ার চর্চা গত প্রায় একযুগ থেকে স্থিমিত হয়েছে। অপ্রয়োজনীয় ক্ষতিকর আসক্তি থেকে ফেরাতে যুব সমাজের জন্য ও শিক্ষানুরাগীদের জন্য প্রতিষ্ঠিত এই লাইব্রেরী ইতিমধ্যেই সাড়া ফেলেছে প্রত্যন্ত ওই এলাকায়। আলমগীর হোসেন ও তার ভাই-বোন পিতার স্মৃতিকে ধরে রাখতে পিতার নামে “মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার” রাখা হয়েছে বলে জানান। নিয়মিত পাঠক সৃষ্টি করতে ইতিমধ্যেই পার্শ্ববর্তী ৪২ টি গ্রাম থেকে ১১০ জন পাঠক নিয়ে ১০ গ্রুপ করা হয়েছে যারা নিয়মিত গ্রন্থাগারে আসবে এবং ১০ টি গ্রুপ কাউন্সিলিং এর মাধ্যমে অন্যান্যদের বই পাঠে আগ্রহী করবে, পাশাপাশি কবি-সাহিত্যিক রাজনৈতিক ব্যাক্তিদের জন্ম-মৃত্যু দিবস পালন ও তাদের জীবন আলেখ্য চর্চা করবে।

গ্রন্থাগার প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর কবির আরও জানান, করোনার চাপ সহনীয় মাত্রাই আসলে শিক্ষনীয় বিভিন্ন সিনেমা ও ডকুমেন্টরি প্রদর্শন করা হবে। উপজেলার ২৬ টি হাইস্কুল থেকে মাসে ১ দিন করে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষনীয় ডকুমেন্টরি প্রদর্শন, বইপড়া, ছড়া-কবিতা, বিতর্ক, গান পরিবেশ সুরক্ষা গ্রন্থাগারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বিনোদনের মাধ্যমে উপস্থাপন এবং দিনশেষে ম‚ল্যায়নের মাধ্যমে ভাল ফলাফল কারিদেরকে পুরস্কৃত করা হবে। শিক্ষার্থীদের বইম‚ খী করতে এ সকল করা হবে গ্রন্থাগারের খরচে। গ্রন্থাগারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সামাজিক স¤প্রীতি ও বন্ধন সৃষ্টি সহজতর হয়। কারণ আজকের ছাত্র আগামী দিনে জাতির কান্ডারী।

ইতিমধ্যেই গত কয়েক বৎসর যাবৎ উপজেলার ২৬ টি হাইস্কুল, ১৬ টি প্রাথমিক ও ৩ টি মাদ্রাসার ট্যালেন্টপুলে ফলাফল কারিদের “মজিবুর রহমান ফাউন্ডেশন” এর মাধ্যমে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত আছে। মজিবুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মরহুম মজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র আলমগীর কবির কয়েকটি সামাজিক সেবাম‚লক সংগঠন প্রতিষ্ঠা করেন, তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়স ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গ্রন্থাগারে আকৃষ্ট হয়ে পাঠে সময় ব্যায করছেন।

চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী গ্রন্থাগার বিষয়ে বলেন, ” গ্রন্থাগার সৃষ্টি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ, গ্রন্থাগার মনুষ্যত্ব সৃষ্টির অন্যতম মাধ্যম, আর মনুষ্যত্বের মাধ্যমেই মানুষ প‚র্ণতা পায়।”

আগ্রাদ্বিগুন ইউনিয়নের প্রবীন গুণিজন ও সাপাহার উপজেলার চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, মজিবুর রহমান গ্রন্থাগার তার নিজস্ব স্বকীয়তায় জ্ঞানের আলো ছড়িয়ে মাদকমুক্ত, প্রতিহিংসামুক্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বিচক্ষন জ্ঞানদিপ্ত সমাজ গঠনে অবদান রাখবে এবং পরবর্তী প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরাও তাদের দেখে লাইব্রেরীমুখী হবে বলে আমি মনে করি।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, একজন স্বপ্ন মানব আলমগীর কবির, যিনি তার স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন, তৈরী করছেন আলোকিত মানুষ ‘মজিবুর রহমান স্মৃতি পাঠাগার’ প্রত্যন্ত অঞ্চলে যে জ্ঞানের ছড়িয়ে দিচ্ছে, ইউনিয়ন পর্যায় পেরিয়ে ভবিষ্যতে পুরো ধামইরহাট উপজেলায় মানবিক মানুষ তৈরীতে এই পাঠাগার অনন্তকাল ভূমিকা রাখবে এটিই সকলের প্রত্যাশা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31