IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে ৫০ পরিবার অবরুদ্ধ

নাচোলে ৫০ পরিবার অবরুদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি রাস্তা দখল করে বাড়ী নিমার্ণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কসবা ইউনিয়নের কসবা মৌজার খাস খতিয়ানভূক্ত হাল ৩৯৬ নং দাগে নৈমুদ্দিনের ছেলে তৈমুর ও ইদ্রিস আলী এবং মৃত আফসার আলীর ছেলে আব্দুল খালেক সরকারি রাস্তা অবরুদ্ধ করে ঘরবাড়ি নির্মাণ করা অভিযোগ উঠেছে ।

ফলে ওই গ্রামের হাটখোলা থেকে বিজয় কর্মকারের বাড়ি পর্যন্ত ৫০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে এবং ওই এলাকার প্রায় ৫০০বিঘা জমির ধান কৃষককে মাথায় করে তুলতে হয়েছে। গত ২১ মার্চ কসবা গ্রামের ৫০টি অবরুদ্ধ পরিবারের পক্ষে মৃত ইদ্রিশ আলীর ছেলে নুরুল ইসলাম ও আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানাসহ ৫০জনের স্বাক্ষরিত আবেদনপত্রটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ বরাবর সরকারি রাস্তার উপর নির্মিত বাড়ি উচ্ছেদ করে সরকারি রাস্তা পূণরুদ্ধারের জন্য দাখিল করেন।

যথারীতি আবেদন পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ততক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার নাচোলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ২২ মার্চ উপজেলা নির্বাহী অফিসার আর/১১৮স্মারকে কসবা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন। এরই প্রেক্ষিতে কসবা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ১৭ এপ্রিল আর/৩৫৯ নং স্মারকে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু রহস্যজনক কারণে প্রতিবেদন দাখিল হলেও অদ্যবধি ওই রাস্তা অবরুদ্ধ করে নির্মিত বাড়িগুলি উচ্ছেদ করে সরকারি রাস্তাটি আবমুক্ত করা হয়নি।

কসবা গ্রামের হাটখোলা থেকে বিজয় কর্মকারের বাড়ি পর্যন্ত চলাচলের সরকারি রাস্তায় বাড়ি নির্মাণ করার ফলে রাস্তা বন্ধ থাকায় ওই গ্রামের প্রায় ৫শ বিঘা জমির ধান মাথায় করে উঠাতে হয়েছে কৃষকদেরকে। কসবা গ্রামের ৫০টি পরিবারের লোকজন জানান, ২বার অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট আবেদন করেও ঘরবাড়ি উচ্ছেদ করে রাস্তাটি দখলমূক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি।

রাস্তায় বাড়ি নির্মাণকারি আব্দুল খালেক বলেন দীর্ঘদিন যাবৎ বাড়ী বানিয়ে বসবাস কওে আসছি। এই বাড়ী ছেড়ে কোথাও যাবোনা। এ বিষয়ে কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান বলেন, করোনার জন্য তাদের বিষয়টি আটকে আছে।

কয়েকদিনের মধ্যেই বাড়ীটি উচ্ছেদ করে রাস্তা মুক্ত করা হবে।

জানতে চাইলে নাচোল সহকারি কমিশনার(ভূমি) খাদিজা বেগম জানান, করোনাকালে দেশে লকডাউন থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের আদেশ কার্যকর করা সম্ভব হয়নি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি অবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31