IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার সাত দিনের লকডাউনে একটি বাজার

কুষ্টিয়ার সাত দিনের লকডাউনে একটি বাজার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামের একটি বাজার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৯ জুন) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামের বাজার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বাজারে গিয়ে লকডাউন ঘোষণা দেন।

এ সময় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ইউএনও লিংকন বিশ্বাস জানান, কয়েক দিন আগে পুরাতন আজমপুর এলাকার এক বাসিন্দা কাজের সূত্রে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। এসময় তিনি স্থানীয় আজমপুর বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন মানুষের সঙ্গে চা পান করেছিলেন। ওই ব্যক্তির পরিবারের আরও দুজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। তাঁর অবস্থা গুরুতর। পরিবারের দুজন বাড়িতেই চিকিৎসাধীন।

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে আসার পর করোনা শনাক্ত হওয়া ব্যক্তি ভারতীয় ধরনে আক্রান্ত হতে পারেন। এ জন্য আজমপুর গ্রামের বাজারটি সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে সেখানে লোকসমাগম না হয়। আক্রান্ত ব্যক্তির বাড়ি বাজারের পাশেই। ওই বাজারে কাঁচা বাজার বসে এবং সেখানে ১০ থেকে ১২টি দোকান রয়েছে। ওই এলাকায় স্বাভাবিকভাবে মানুষ মাস্ক পরে জরুরি প্রয়োজনে বের হতে পারবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31