IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আগামী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পৌরসভার হলরুমে করোনার কারনে এবার স্বল্প পরিসরে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায়ের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ প্রাপ্তির ১৪ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট, রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, পয়:নিষ্কাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়র বলেন, তাঁর তৃতীয় মেয়াদ কালসহ এই নিয়ে ১১তম বাজেট ঘোষণা। এ সময় সান্তাহার পৌরবাসীর সহযোগিতা চান তিনি।

বাজেট অধিবেশন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় এতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, তোফায়েল হোসেন লিটন, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস, হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, কামরুল, হাবিবুল আলম, নজরুল, ওয়াহেদ, মনতাজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, পৌর কর্মচারি রফিকুল ইসলাম, বিকাশ, তুহিন ও সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আমিনুল ইসলাম, আহসান হাবীব মির্জা, এএফএম মমতাজুর রহমান, শফির উদ্দীন প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31