IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> সাপাহারে গৃহহীনদের ঘর হস্তান্তর পূর্ববতী সংবাদ সম্মেলন

সাপাহারে গৃহহীনদের ঘর হস্তান্তর পূর্ববতী সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পূনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসুচী চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন পূর্ববর্তী সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন (নয়ন)। নির্বাহী অফিসরের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন)।

তিনি বলেন, আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলি হস্তান্তরের উদ্বোধন ঘোষণা করবেন।

ইউএনও আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলায় প্রথম ধাপে ১২০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল।

চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে। যেখান ২ টি শয়ন কক্ষ, ১ টি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31