ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বিশিষ্ট আলেম নওগাঁর পোরশা আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফজলুর রহমান(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ………..রাজিউন)। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে নাতী-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জোহরের নামাজের পরে কালাইবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, সংশ্লিষ্ট ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিমগণ শোক প্রকাশ করেছেন।


