IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজ ছাত্র নিহত

ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজ ছাত্র নিহত

 

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচনপরবর্তী সহিংসতায় দুই মেম্বরপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অনন্ত ১৫ জন।

মঙ্গলবার রাত ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা গ্রামের কেরাত আলী খান মাদ্রাসাসংলগ্ন বাজারে সংঘর্ষে আহত হন আরিফ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আরিফ হোসেন উপজেলার ছোনাউটা গ্রামের শিক্ষক শাহ আলম আকন লাল মিয়ার ছেলে। তিনি বাগেরেহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতের মা শাহনাজ পারভীন, বাবা লাল মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসাসংলগ্ন বাজারের পিকনিকের আয়োজন করে উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) মজিবর রহমানের সমর্থকরা।

এ সময় পরাজিত মেম্বরপ্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেনকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মজিবর রহমানের সমর্থকরা আটক করে ও বেঁধে রাখে। তাকে উদ্ধারের জন্য পরাজিত মেম্বরপ্রার্থী ফোরকানের লোকজন জড়ো হলে মেম্বর মজিবর রহমানের ৪৫-৫০ জন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়।

সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন (২০), মা শাহনাজ পারভীন (৫০), বাবা মাদ্রাসাশিক্ষক শাহ আলম লাল মিয়া আকন (৬০), বড় ভাই এলএলবির ছাত্র সরিফুল ইসলাম (২৫), সেহরাফ হোসেন আকনকে (৫৫), আ. মালেক (৬০), ইব্রাহীম আকন (২৫), আলিম সিকদার (৬০) গুরুতর আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (আমুয়া) ভর্তি করা হয়। এদের মধ্যে কলেজছাত্র আরিফ হোসেন ও আলিম সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আরিফ হোসেনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হবে। নিহত আরিফের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২১ জুন এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31