IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> মুক্তার হত্যায় দুই ভাগ্নেসহ অভিযুক্ত ৩

মুক্তার হত্যায় দুই ভাগ্নেসহ অভিযুক্ত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে বৃদ্ধ মুক্তার সরদার হত্যা মামলায় নিহতের দুই ভাগ্নেসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্ত শেষে মঙ্গলবার (২৯ জুন) আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা পুলিশের এসআই এটিএম তরিকুল ইসলাম।

অভিযুক্তরা হলেন- অগ্রভুলোট গ্রামের মাজাহারুল ইসলামের দুই ছেলে মামুন হোসেন, মাসুম হোসেন এবং আব্দুল খালেক সরদারের ছেলে আসাদুল সরদার। এর মধ্যে মামুন হোসেন ও মাসুম হোসেন নিহত মুক্তার সরদারের ভাগ্নে।

মামলার বিবরণে জানা গেছে, আসামিদের সাথে মুক্তার সরদার ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। চলতি বছরের ২ জানুয়ারি দুপুরে মুক্তার সরদারের ভাই বক্কার সরদার ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে তার ভাগ্নে মামুন ও মাসুম ট্রাক্টরের গতিরোধ করে তাকে মারপিট করতে উদ্যত হন। ওই সময় স্থানীয় লোকজন ছুটে এসে বক্কার সরদারকে রক্ষা করেন এবং তাকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেন।

এরপর বিকেল তিনটার দিকে বক্কার সরদার ও মুক্তার সরদার ভাগ্নেদের বাড়িতে গিয়ে হামলার কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা ধাওয়া করে মুক্তার সরদারকে এলাকার ডিপ টিউবঅয়েলের পাশে নিয়ে হত্যা করে।

এই ঘটনায় নিহতের ভাই লিয়াকত সরদার পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের বোন আয়েশা খাতুন ও ভগ্নিপতি মাজহারুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে চার্জশিটে। তবে চার্জশিটে অভিযুক্ত মামুন ও মাসুমকে পলাতক দেখানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31