IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (০৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া ও সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া পশ্চিমপাড়া এলাকার মৃত রিয়াজ আলী সরকারের ছেলে তৈয়ব আলী (৪৭) ও সলঙ্গা থানাধীন ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকার আবু বক্কার সরকারের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ(২৬)।

র‌্যাব-১২ জানায়, সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃতে একটি দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া মৌজাস্থ জনৈক হাবিবুর রহমানের বাড়ীর অনুমান ২০ গজ উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে, সন্ধ্যা ৬.২০ ঘটিকার দিকে আরেকটি অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ফুটভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্ব উত্তর কোনায় শিশু পার্কের ভিতর ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০৩ টি মোবাইল ফোন ও নগদ ২,৪০০/-(দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31