ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্তের হার কমতে শুরু করলেও বেড়েছে মৃত্যুর হার। জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪ জনে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ১৬ দশমিক ৪ শতাংশ।
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জানান যে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ২জন, পত্নীতলা উপজেলার ১ ও মহাদেবপুর উপজেলায় ১জন। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৮১৩ জন।


