ধূমকেতু প্রতিবেদক, লালপুর : চলমান মহামারি করোনা ভাইরাসের কারনে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার ১৪০ জন কর্মহীন চা বিক্রেতা, নাপিত ও জুতা সেলাইকারী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
বুধবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা পরিষদের সদস্য ও গোপালপুর বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমূখ।
এর আগে জেলা প্রশাসক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার মঞ্জিল পুকুর এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।


