IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> করোনা ভীতি কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে বেচাকেনা বেড়েছে

করোনা ভীতি কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে বেচাকেনা বেড়েছে

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : লকডাউন ও করোনা ভীতি কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে বেচাকেনা অব্যাহত রয়েছে। এখন বাজারগুলোতে নানান জাতের সুস্বাদু আম বাজারজাত হওয়ার কারণে বেচা-কেনা তুলনামূলক বেড়ে গেছে। উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও ভালো দাম পাওয়ায় ব্যবসায়ীদের শংকা কাটতে শুরু করেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন ব্যাপারী এবং ব্যবসায়ীরাও। আবার কেউ কেউ অনলাইনের মাধ্যমে চাহিদা দিচ্ছেন। জেলা শহরের অস্থায়ী আম বাজার ডা আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম সংলগ্ন স্থানে ও দেশের সর্ববৃহৎ কানসাট আমবাজারে বিক্রেতাদের হাঁকডাকে চলছে বেচাকেনা।

এরই মধ্যে বাজারে নানান জাতের সুস্বাদু আমের। দেশসেরা ক্ষিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি, সুরমা ফজলি, ফজলি ও নানা জাতের গুটি আম এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গত দেড় মাস ধরে দেশের বিভিন্ন স্থানে আম বেচা-কেনা চললেও, গত ৩ সপ্তাহ থেকে আম বেচাকেনা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলোতে।

লকডাউন ও করোনার ধাক্কা কাটিয়ে ল্যাংড়া, আম্রপালি, ফজলিতে জমে উঠেছে জেলার সব আমবাজার। আমচাষি ও ব্যবসায়ীরা বলছেন, এ বছর উপযুক্ত বাজার ব্যবস্থাপনা, নায্য দাম ও বাইরে থেকে ব্যবসায়ীরা আসার পাশাপাশি লনলাইনে বিক্রি হওয়ায় বিক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বর্তমানে প্রতিমণ ক্ষিরসাপাত ৩৫’শ-৪ হাজার টাকা, লক্ষণভোগ ১ হাজার-১৫’শ টাকা, ল্যাংড়া ৩ হাজার-৩৫’শ টাকা, আম্রপালি বিক্রি হচ্ছে ২ হাজার-২৫’শ টাকা, ফজলি বিক্রি হচ্ছে ১ হাজার-১৫’শ টাকা, সুরমা ফজলি ১৪’শ -১৮’শ টাকা আর গুটি জাতের আম বিক্রি হচ্ছে ৮’শ থেকে ১ হাজার টাকা।

এদিকে, আম মৌসুমে চাঙ্গা হয়ে উঠেছে জেলার অর্থনীতি। বর্তমানে জেলা জুড়ে প্রতিদিন বেচা-কেনা হচ্ছে প্রায় ৭০-৮০ কোটি টাকার আম। প্রতিদিন গড়ে প্রায় ৪’শ থেকে সাড়ে ৪’শ ট্রাকসহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

কানসাট আমআড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু জানান, বর্তমানে প্রতিদিন গড়ে কানসাট আম বাজারেই বেচা-কেনা হচ্ছে ৩০ থেকে ৪০ কোটি টাকা। একেক দিন হয়তো বিক্রি কম হলেও পরের দিন ভাল হচ্ছে। বাইরে থেকে আম কিনতে আসা ব্যবসায়ীরা বলছেন, এখানকার আমের চাহিদা দেশব্যাপী।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, করোনা পরিস্থিতিতে আমের নায্যমূল্য নিশ্চিতে আম বাজারজাত ও দেশব্যাপী আম পরিবহণে উপযুক্ত বাজার ব্যবস্থাপনার কারণে বর্তমানে আমের ব্যবসা তুলনামূলক ভাল। বৃষ্টির কারণে ব্যবসা মন্থর ভাব থাকলেও বর্তমান বেচাকেনা ভালই হচ্ছে।

প্রতিদিন চট্টগ্রাম, সিলেট, খুলনা, ফেণীসহ দেশের বিভিন্নস্থানে ট্রাকে করে আম যাচ্ছে। জেলায় চলতি মৌসুমে ৩৪ হাজার ৭’শ ৩৮ হেক্টর জমির বাগান থেকে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যার বাজারমূল্য ২ থেকে আড়াই হাজার কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031