ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে একই পরিবারের ৩ জনসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ১০ জুলাই রাতে থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী একদল পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) তার ছেলে ভুট্টো মিয়া (২৭) ও শামীম হোসেন (২৩) এবং একই ইউনিয়নের চাঙ্গইর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুর রহমান ধলু (৩৩) কে গ্রেপ্তার করা হয়।
তাদের নিকট থেকে ৪২ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রির ১৩৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার ১১ জুলাই বিকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।


