IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামের কৃষি কর্মকর্তা আদনান বাবু শুদ্ধাচার পুরস্কার লাভ

নন্দীগ্রামের কৃষি কর্মকর্তা আদনান বাবু শুদ্ধাচার পুরস্কার লাভ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত “শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা’’ ২০১৭ অনুস্মরণপূর্বক শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া থেকে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন নন্দীগ্রাম উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আদনান বাবু।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ দুলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানান যে, কৃষিবিদ আদনান বাবু নন্দীগ্রাম উপজেলায় যোগদানের পর থেকেই প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে সর্বাত্মক কাজ করছেন। কৃষিকে আধুনিক, যুগোপযোগী, বাণিজ্যিক ও রপ্তানীমুখী করার জন্য কৃষকদেরকে সাথে নিয়ে কাজ করে চলেছেন।

বর্তমান করোনাকালে কৃষকদের সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরনের নিরবচ্ছিন্ন প্রাপ্তিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রুপান্তর, বসতবাড়িতে সবজি, ফল বাগান স্থাপন, নিরাপদ, উচ্চ মূল্যের ফসল চাষ, বাণিজ্যিক কৃষি, আধুনিক জৈব কৃষি স্থাপনে কৃষকদেরকে প্রশিক্ষণ, প্রদর্শনী ও পরামর্শ প্রদান করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে সরিষার আবাদ পূর্বের চেয়ে প্রায় ৪০০ হেক্টর বৃদ্ধি পেয়েছে। এদিকে মরিচের আবাদ সম্প্রসারিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৩২ টি করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপিত হয়েছে। ৫০ ভাগ ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্র সরবরাহ করা হয়েছে। আধুনিক ও উচ্চ মূল্যের ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আদনান বাবু জানান, কৃষি ও কৃষক আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। করোনাকালে প্রধানমন্ত্রী কৃষিকে বিশেষ গুরুত্ব দেন এবং কৃষির উপর আস্থা রাখেন। সেদিক খেয়াল রেখেই নন্দীগ্রামে কৃষিকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ, জৈব ও বাণিজ্যিক কৃষিতে রুপদানের জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31