ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সম্মুখসারির সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
জেলা পরিষদের অর্থয়নে রোববার (১১ জুলাই) বিকালে পৌর এলাকার রানার চত্বরে তার ব্যক্তিগত অফিসে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গোলাপসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


