ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
জেলা পরিষদের অর্থায়নে বেলা ১১টায় পরিষদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর উপস্থিতিতে এ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।


