IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ভেঙ্গে পড়েছে কালভার্ট, বাঁশের পাটাতন দিয়ে চলাচল

ভেঙ্গে পড়েছে কালভার্ট, বাঁশের পাটাতন দিয়ে চলাচল

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : আনারপুর-মেহেরপুর পাশাপাশি দুটি গ্রাম। গ্রামের ভিতর দিয়ে চলাচলের রাস্তায় রয়েছে একটি কালভার্ট। ৬ মাস আগে কালভাটর্টি ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে ওই এলাকার জনসাধারণ। এতে করে আনারপুর-মেহেরপুরসহ পার্শ্ববর্তী ৫ গ্রামের গ্রামবাসীকে দীর্ঘ ৯ কিলোমিটার ঘুরে যেতে হয়। নারী, শিশু ও বয়স্কজনদের চলাফেরায় প্রচুর সমস্যা হচ্ছে। বিশেষ করে কৃষকরা তাদের কৃষিপণ্য নিয়ে খুব বেকায়দায় রয়েছে।

এদিকে, গোমস্তাপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের পক্ষ থেকে ৩/৪ দিন আগে সংযোগ সড়কটি নির্মাণের জন্য ওই এলাকা পরিদর্শন করেছে এবং দ্রুত নির্মানের কাজ শুরু হবে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেছে। স্থানীয়রা আশায় বুক বাঁধছেন সড়কটি নির্মান হলে কালভার্টটিও নির্মাণ হবে।

এলাকার কৃষক আব্দুল রহমান বলেন, কালভার্ট ভেঙ্গে ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। সম্প্রতি বেরো ধান উঠানোর সময় কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘুরে যাওয়ার কারণে অতিরিক্ত গাড়ির ভাড়া গুনতে হয়েছে। বর্তমানে ভারী যানবাহন নিয়ে উক্ত রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না।

আনারপুর গ্রামের রহমত আলী বলেন, কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় কমপক্ষে ৪ থেকে ৫ টি ওয়ার্ডের প্রায় ৫ হাজার লোকের চলাফেরায় সমস্যা হচ্ছে। কৃষকদের চাষাবাদ ও কৃষি উপকরণ নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কালভার্ট মেরামত করার দাবি জানান তিনি।

ইউপি সদস্য মোকসেদুল ইসলাম বলেন, কালভার্ট ভাঙ্গার বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনের মাধ্যমে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভাঙ্গা কালভার্টের উপর একটি বাঁশের পাটাতন তৈরি করে দেয়ায় শুধুমাত্র হেঁটে ও হালকা যান চলাচল করতে পারছে। কিন্তু তাতে পুরো সমস্যা মিটছে না।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কালভার্টটি নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত তা বাস্তবায়ন হবে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম বলেন, আমাদের টিম উক্ত এলাকা পরিদর্শন করে প্রকল্প প্রস্তুত করেছে। বরাদ্দ পেলেই রাস্তা ও কালভার্ট নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31