IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যদের গুলিতে ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি। নিহতের মরদেহ বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম আবদুর রাজ্জাক। তিনি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলি গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। গরু কিনতে তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থল ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি। বিএসএফ পরে লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়। ফেসবুকের মাধ্যমে আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক।

এদিকে লাশ ফেরত পাওয়ার জন্য আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন বিজিবির বসন্তপুর ক্যাম্পে যোগাযোগ করেছে। তারা তাদের মাধ্যমে লাশটি ফেরত আনার চেষ্টা করছে।

ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, আব্দুর রাজ্জাকের লাশ ফিরে পাওয়ার জন্য তারা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবির মাধ্যমে বিএসএফফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইয়াসিন আলম চৌধুরী বলেন, এ সম্পর্কে কোনো তথ্য তার কাছে নেই। ঘটনা সত্য কিনা তা জানার চেষ্টা করছি।

অপরদিকে কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, তিনি খবরটি শুনেছেন। নিহত যুবকের নাম-পরিচয়ও জানতে পেরেছেন।

এ প্রসঙ্গে বিজিবির বসন্তপুর ক্যাম্পের হাবিলদার মো. খলিল জানিয়েছেন, রাজ্জাকের পরিবারের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমরা বিএসএফের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31