ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১১, শিবগঞ্জে ৬ ও গোমস্তাপুরে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৬২ শতাংশ। মোট গড় শনাক্তের হার ৭.৬২ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।
আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৫০৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৮৬৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১৯৩ জন।


