IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ট্রাকের ধাক্কায় শফিউল আজম (৫০) নামে এক কলেজশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলার হাটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে। এনামুল হক একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল নিহত হন। আহত আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক শফিউলের ভায়রা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সঙ্গে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিল এবং সকালে দিকে মধুপুরে এই দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।

এ ব্যাপারে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31