ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বুধবার সকাল সাড়ে ৮টায় “দৈনিক আমাদেরকন্ঠ” পত্রিকার স্টাফ রিপোর্টার আলী আশরাফ খোকনের মা ও আলহাজ¦ আব্দুল মালেক এর স্ত্রী আলহাজ¦ আয়েশা বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুখে ভুগছিলেন।
সাংবাদিক আলী আশরাফ খোকন জানান, তার মা আজ সকাল সাড়ে ৮টায় গোমস্তাপুর উপজেলার চক পুস্তম গ্রামে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ বিকেল ৫টায় চকপুস্তম গ্রামে জানাজা শেষে গ্রামের পারিবারিক গোরস্থানে দাফণ করা হবে। মৃত্যুকালে আলহাজ¦ আয়েশা বেগম স্বামী, ৪ ছেলে, নাতি-নাতনী ও আত্মীয়স্বজন রেখে যান।
সাংবাদিক আলী আশরাফের মায়ের ইন্তেকালে “দৈনিক আমাদেরকন্ঠ” পরিবার ও নাচোল উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে শোক জ্ঞাপণ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


