ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় অসুস্থ সাংবাদিক মুক্তির অসুস্থাতার খবর পেয়ে বুধবার রাতেই দেখতে তার বাড়িতে হাজির বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস (প্রেস)। সাংবাদিক মুক্তির অসুস্থ বিষয়ে শুনে তাকে বিভিন্ন পরামর্শসহ সান্তনা দেন। সাংবাদিক মুক্তি দৈনিক মুক্ত প্রভাতের বড়াইগ্রাম প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
মুক্তি জানান, তিনি ২৮ জুন সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথে দুই ভ্যানের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে মুক্তি মাথায় গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোরের আইডিয়াল হাসপাতাল এবং পরে ঢাকা শেরেবাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারো রাজধানীর হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালের এ ভর্তি করা হয়।
সেখানকার চিকিৎসক ব্রেন স্পেশালিস্ট আমিরুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসা সেবা নেন। এখন তিনি মোটামুটি সুস্থ্য আছেন। তিনি দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


