ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় সাইদুজ্জামান সুমন (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ২ বনপাড়া প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার পুত্র ও বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমন্টে এন্ড কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ও তার ভাগিনা জাকির হোসেন ঈদের ছুটিতে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বনপাড়া বাইপাসে তুহিন কাউন্টারে বাসের টিকিট কেটে মোটরসাইকেল যোগে ফেরাবস্থায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ২ প্রধান কার্যালয়ের সামনে দাড়িয়ে ফোনে কথা বলতে ছিল। পিছন থেকে পাবনাগামী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


