IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গাজীপুর ও সিরাজগঞ্জে মাদকসহ শীর্ষ ছয় ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর ও সিরাজগঞ্জে মাদকসহ শীর্ষ ছয় ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : গাজীপুর ও সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ শীর্ষ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ বারোইপাড়া রোড মোল্লাপাড়া এবং সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডার মোড় ও এসএস রোড এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন রুপশা এলাকার মৃত দেলশাদের ছেলে আলহাজ্ব (৩২), নওগা জেলার সদর থানাধীন চকবিলাকি এলাকার খোকা সরদারের ছেলে রাজু (২৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন শিমনা এলাকার সহিদুল ইসলামের ছেলে সজিব আহম্মেদ (১৯), সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়াগবিন্দ (মিলনমোড়) এলাকার আব্দুল মতিন শেখের ছেলে তারিফ শেখ (৩৫), মৃত গংগা প্রসাদের ছেলে শ্রী প্রশান্ত কুমার (৩৮) এবং এসএস রোড (মনোহারী পট্টি) এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে আব্দুর রউফ লিটন (৪৬)।

র‌্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ বারোইপাড়া রোড মোল্লাপাড়া মোড় আব্দুল্লাহ অটো হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৯৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলহাজ্ব (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ৫৭০/- টাকা ও ০১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডার মোড়ে এসআই বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী রাজু (২৫) ও সজিব আহম্মেদ (১৯) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৪৬৫০/- টাকা ও ০২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪ (গ) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ সদর থানাধীন এসএস রোডের ভিআইপি মোড়স্থ লিলি কসমেটিক্স ষ্টোরের সামনে পাকা রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে ০৩ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী তারিফ শেখ (৩৫), শ্রী প্রশান্ত কুমার (৩৮) ও আব্দুর রউফ লিটন (৪৬) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৩৬০০/- টাকা ও ০৩ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31