IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> করোনা সন্দেহে লাশ নিল না পরিবার

করোনা সন্দেহে লাশ নিল না পরিবার

ধূমকেতু নিউজ ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যান আনছার উদ্দিন হাওলাদার (৫৫) নামে একজন। করোনা সন্দেহে তার লাশ দাফনে অনীহা প্রকাশ করে পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করলে উপজেলা ছাত্রলীগের নেতারা।

শরীয়তপুর ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানের নেতৃত্বে করোনা সন্দেহে মৃত ওই ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার পবিত্র ঈদুল আযহার দিন উপজেলার কনেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলতাকুরি গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে আনছার উদ্দিন হাওলাদার করোনার উপসর্গ নিয়ে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে মৃত আনসার উদ্দিন হাওলাদারের এক আত্মীয় জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে তিনি মারা যান। করোনায় মৃত্যু হয়েছে এমন খবর শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্য তার লাশ দাফন করতে অনীহা প্রকাশ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে এসে তাকে গোসল করিয়ে এবং জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করে যান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান বলেন, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সন্দেহে, লাশ গোসল করাতে কেউ রাজি হয়নি, দাফন করাতেও কেউ আসেনি। আমি এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমানকে বিষয়টি অবগত করি। পরে আমি ছাত্রলীগের অন্যান্য সদস্যদের নিয়ে মৃত আনসার উদ্দিন হাওলাদারের লাশ তার পারিবারিক অবস্থানে দাফন করে আসি।

তিনি আরও বলেন, মৃত ওই ব্যক্তির গোসলের কাজ সম্পন্ন করেন ডামুড্যা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হোসেন এবং জানাজা পড়ান ধানহাটা জামে মসজিদের (সাবেক) পেশ ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, সবুজ, মিঠু, জীবন, সাইফুল ইসলাম, সুলাইমান, সোহেল, মান্নান ও শিপন।

ইমরান জানান, ডামুড্যা উপজেলায় আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে নাম ‘জয়ন্তী’। এই সংগঠনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সরবরাহ, অন্যান্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31