ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলী (৫২) স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)।
তিনি শুক্রবার সকালে নিতপুর পূর্ব দিয়াড়াপাড়ায় নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
একইদিন আছরের নামাজের পরে জানাজা শেষে নিতপুর কেন্দ্রিয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃতুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে সহ অনেক অত্মœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃতুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, নিতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


