IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় স্বামীকে শ্বাস রোধ হত্যা, অতঃপর…

পোরশায় স্বামীকে শ্বাস রোধ হত্যা, অতঃপর…

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেকদ, পোরশা : নওগাঁর পোরশায় স্ত্রী কর্তৃক স্বামীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই দিবাগত রাতে উপজেলার নিতপুর শোভাপুর সাকোদিঘি গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ ২৪ জুলাই দিবাগত রাতে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে বলে জানা গেছে।

জানা গেছে, ১২ বছর পূর্বে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার জীবনপুর গ্রামের আফাজদ্দিনের ছেলে সমির (৪৮) পোরশা উপজেলার নিতপুর মাস্টার পাড়ার সাদেম আলীর মেয়ে আছিরনকে বিয়ে করেন। তাদের পরিবারে তিনটি সন্তান রয়েছে। পরবর্তীতে তারা নিতপুর শোভাপুর সাকোদিঘি গ্রামে নতুন বাড়ি তৈরী করে সেখানে বসবাস করতে শুরু করেন। এরই মধ্যে আছিরন গত ২২দিন পূর্বে মহাদেবপুর উপজেলার জনৈক জিয়া নামে এক ব্যক্তির সাথে পরোকিয়ার টানে পালিয়ে যান। ফলে সমির তার শিশু ছেলে-মেয়েদের নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন। হঠাৎ করে ২৩ জুলাই রাতে একজন মহিলাসহ ২/৩জন ব্যক্তি সমিরের বাড়িতে প্রবেশ করে তাকে বলিশ চাপা দিয়ে মেরে ফেলে চলে যায়। এসময় তার এক ছেলে ও এক মেয়ে ঘুমিয়ে ছিল এবং বড় ছেলে সিফাত (৯) জেগে ছিল বলে জানা গেছে। সে সময় সিফাতকে ভয়ভিতি দেখার কারনে সে কোন রকম কথা বলেননি বলে জানান সিফাত। সমিরকে মেরে চলে যাওয়ার পরে সিফাত গ্রামের লোকজনকে বিষয়টি জানালে তারা থানায় খবর দেয় এবং থানা পুলিশ আছিরন ও তার বোন সালেহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।

থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আছিরনকে জিজ্ঞাসাবাদে তার স্বামীকে তারা তিনজন মিলে হত্যা করেছেন বলে স্বীকার করেন। তদন্তের স্বার্থে অপর ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছেনা বলে তিনি জানান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের বাবা আফাজ উদ্দিন বাদি হয়ে রোববার পোরশা থানায় একটি এজাহার করেছেন বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031