IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদ
Home >> নগর-গ্রাম >> সোনামসজিদ স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

সোনামসজিদ স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : টানা ৫ দিন ঈদের ছুটি শেষে সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি। রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে এ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিন ঈদুল আযহা’র ছুটিতে বন্দর বন্ধ ছিল।

রোববার সকাল থেকে এ পর্যন্ত ৩০টি ট্রাক পণ্য আমদানি হয়েছে ভারত থেকে। তবে, প্রথম দিন বিকেল পর্যন্ত দেড়’শো/দু’শো ট্রাক প্রবেশ করবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। সকাল থেকে বন্দরে পণ্য আনলোডের জন্য শ্রমিক কাজে যোগদান করেছে।

সোনামসজিদ কাস্টমস’র সহকারি কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে রোববার বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরনের পণ্যের আমদানি শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে।

তিনি জানান, ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রপ্তানি পণ্য ছাড় করাতে কাস্টমস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্য খালাস দিচ্ছে।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়েক দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031