IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে কাকের প্রতি বিরল ভালবাসা সায়মা বিবির

আত্রাইয়ে কাকের প্রতি বিরল ভালবাসা সায়মা বিবির

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কাকের প্রতি ভালবাসা ও মহানুভবতা প্রদর্শন করে প্রতিদিন সকালে তাদের খাবার প্রদান করছেন হতদরিদ্র আত্রাই রেলগেটের প্রতিবন্ধী গেটম্যান জানে আলমের স্ত্রী সায়মা বিবি। তারা স্বামী স্ত্রী দু’ জনেই প্রতিদিন সকালে পাউরুটি টুকরো টুকরো করে এলাকার কাকগুলোকে খাবার দিয়ে থাকেন। আর প্রত্যহ সকালে শত শত কাক খাবারের জন্য এখানে এসে জামায়েত হয়।

জানা যায়, দীর্ঘ প্রায় ১৬ বছর থেকে আত্রাই রেলওয়ে স্টেশনের দক্ষিণ রেলগেটে গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন হতদরিদ্র প্রতিবন্ধী জানে আলম। সম্প্রতি গেটম্যানের জন্য রেলওয়ের পক্ষ থেকে ঘর নির্মাণ হওয়ায় বয়বৃদ্ধ জানে আলম ও তার স্ত্রী এখানেই থাকেন। রেলওয়ের পক্ষ থেকে এখানে কোন গেটম্যান নিয়োগ না থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাসিক মাত্র ৫০০ টাকা মাইনায় তারা স্বামী-স্ত্রী দু’জনে মিলেই এ দায়িত্ব পালন করে থাকেন।

এদিকে তারা নিজেরা দরিদ্র হলেও জীবের প্রতি ভালবাসা ও মহানুভবতা জয় করে নিয়েছে তাদের হৃদয়। তাই প্রতিদিন একঝাঁক কাকের মেহমানদারি তাদের প্রাত্যহিক রুটিনে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল হলেই শত শত কাক রেলগেট সংলগ্ন একটি টিনের চালার উপর জমায়েত হয়ে কা-কা আওয়াজ দিতে থাকে। আর তখনই সায়মা বিবি পাউরুটির প্যাকেট নিয়ে হাজির তাদের কাছে। টুকরো টুকরো খাবার পেয়ে কাকগুলো পরিতৃপ্ততার সাথে বিদায় নেয় সেখান থেকে।

সায়মা বিবি বলেন, কাক হলেও তারা তো আল্লাহর মাখলুক। তাই তাদেরকে খেতে দিয়ে আমি আনন্দ পাই। শুরুর দিকে অল্প কিছু কাক আসতো। এখন অনেক বেশি কাক খাবারের জন্য আসে। তাদের প্রতি আমার আলাদা একটি ভালবাসা জন্মেছে। লকডাউনে পাউরুটি পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা তো লকডাউন বুঝে না। তাই যে কোন ভাবেই পাউরুটি সংগ্রহ করে আমি প্রতিদিন সকালে তাদের খাবার দিয়ে থাকি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031