ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় বাল্যবিবাহ’র দায়ে বর ও বরের মামার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জুলাই) রাত ১০ টায় উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাংগা নতুন হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজলোর চামা মুশরিভুজা গ্রামের তোফজুল হকের ছেলে গোলাম আজম (৩৯) ও বর চামামুশরিভুজার মোজাম্মেল হকের ছেলে সারোয়ার ( ২১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চামামুশরিভুজা থেকে মামাকে সাথে নিয়ে পোল্লাডাংগা এলাকায় গোপনে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে দিতে পাঠান বাবা মোজাম্মেল হক। পাত্র সারোয়ারের বয়স ২১ হলেও মেয়ের বয়স মাত্র ১২/১৩ বছর।
রাতে মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য বরযাত্রী সেজে মেয়ের বাড়িতে আসেন সারোয়ার । এ সময় গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের তত্বাবধানে অভিযান পরিচলনা করা হয়। পরে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে দুজনকে এই কারাদণ্ড দেওয়া হয়।


