ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ২হাজার ৩৪ জন এখোনো পায় নি করোনা ভ্যাকসিনের ২য় ডোজ। এত দিন পরে ২য় ডোজ কতটা কার্যকর হবে তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা।
উপজেলায় গত ২৪ ঘন্টায় একজনও আক্রান্ত হয় নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ জুলাই) ৮ টি নমুনার এন্টিজেন টেস্টে সবাই নেগেটিভ। একজনও পজিটিভ হয় নি। এ উপজেলায় বর্তমানে মোট পজিটিভ রোগী ২৪ জন। এ পযর্ন্ত মোট পজিটিভ ৪৩২ জন, এ পর্যন্ত মোট সুস্থ ৩৯৭ জন।এ পযর্ন্ত মোট মৃত্যু ১১ জন আগামীকাল ৪ জনকে সুস্থ্য ঘোষণার জন্য লিষ্ট পাঠানো হবে।
এদিকে, আাজ করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন পুরুষ ২২৬ জন, নারী ২১২জন, মোট ৪৩৮ জন। ২য় চালানের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন এ পর্যন্ত ১ হাজার ১৯৯ জন পুরুষ ও ৯৯১ জন নারী সর্বমোট ২হাজার ১৯০ জন টিকা গ্রহণ করেছেন। ১ম চালানের ১ম ডোজ নেওয়ার পরে ২য় ডোজ পান নি তাদের টিকা এখনো আসেনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন ১ম ডোজ নেওয়ার পরে যারা ২য় ডোজ পায় নি এরকম ২ হাজার ৩৪ জন আছেন। ২য় ডোজের টিকা ঢাকায় এসেছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেই তাদের নতুন করে বার্তা প্রেরণ করা হবে এর পরে তারা এসে টিকা গ্রহণ করবেন। তিনি সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।


