ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপলক্ষে মঙ্গলবার নিতপুর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক গোলাম হাফিজ।
এর পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক গোলাম হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।


