IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বদলগাছীর কোলা হাটের খাস আদায়কৃত লাখ লাখ টাকা কোথায়?

বদলগাছীর কোলা হাটের খাস আদায়কৃত লাখ লাখ টাকা কোথায়?

ধূমকেতু প্রতিবেকদ, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার সবচেয়ে বড় কোলা হাটের গত কুরবানীর ৪ হাটের খাস আদায়কৃত লাখ লাখ টাকার খাজনা সরকারি কোষাগারে জমা না দিয়ে সংশিষ্টদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। এই সরকারি টাকা আত্মসাতের ঘটনাটি দ্রুত তদন্তের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কোলা ইউনিয়নের কোলা হাটটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট হিসাবে পরিচিত। এই হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল, মাছ, সাইকেল, কাঁচা তরকারি, আসবাপত্রসহ বিভিন্ন সামগ্রী কেনা-বেচা হওয়ায় প্রতি বছর সরকারি ভ্যাট ও আয়করসহ প্রায় ১ কোটি টাকায় ইজারা হতো। ১৪২৬ বঙ্গাদ্ধে ইজারাদার ফেরদৌস হোসেন প্রায় ৬৮ লাখ টাকায় হাটটি টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়ে ছিলেন। গড়ে প্রতি সপ্তাহে দেড় লাখ টাকা আয় হতো সরকারি কোষাগারে। হাটের মেয়াদ শেষ না হতেই ১৪২৬ বঙ্গাদ্ধের শেষের দিকে তৎকালিন হাট ইজারাদার ফেরদৌস হোসেন ওই হাটটি সরকারি ভাবে আবার নতুন করে ইজারা না দেওয়ার জন্যে উচ্চ আদালতে একটি রিট করেন।

রিট করার ফলে হাটটি থেকে সরকারি নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় তহশীল অফিসের (ভূমি) তহশিলদার ও হাটের রিটকারি ফেরদৌস হোসেনের সহযোগিতায় খাস আদায় শুরু করেন সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্তকর্তা আবু তাহির।

গত প্রায় ৪ মাস আগে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন এই উপজেলায় যোগদান করেন। এরপর তিনি স্থানীয় তহশীদারকে বাদ দিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোলা হাটের খাস আদায়ের লক্ষে তার অফিসের প্রধান অফিস সহকারি রেজাউল ইসলামের মাধ্যমে খাস আদায় শুরু করেন।

উপজেলা নির্বাহী অফিসের প্রধান অফিস সহকারির সূত্রে জানান, বাংলা ১৪২৭ সনে কোলা হাটে খাস আদায় হয়েছে ২১ লাখ ২ হাজার ৯৭৯ টাকা। আর এবছর ১৬ এপ্রিল হতে ১৬ জুলাই পর্যন্ত হাটের খাস আদায় হয়েছে ৬ লাখ ৪২ হাজার টাকা।

এলাকাবাসী ও স্থানীয় দোকানদারা বলেন, বদলগাছী উপজেলার মধ্যে আমাদের এই কোলা হাটটি সবচেয়ে বড় হাট আর এই হাটটি প্রায় দেড় বছর থেকে খাস আদায় হচ্ছে। আর এই হাট থেকে রোমজান ও কুরবানীর ঈদে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা খাস আদায় হয়ে থাকে। কিন্তু সরকারি কোষাগারে কতো জমা হয় তা আমারা এখনো জানিনা। কিন্তু লোক মুখে জানতে পারি নাম মাত্র সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে হাটের খাস আদায়কৃত অর্থ। লাখ লাখ টাকা এই হাট থেকে আদায় হলেও গত বাংলা ১৪২৭ সন থেকে এই হাটের উন্নয়ন মূলক কোন কাজ হয়নি। তাই আমরা উর্দ্ধতন কতৃপক্ষের কাছে এর সঠিক তদন্ত চাই।

কোলা ইউনিয়নের বাসিন্দা নওসের, সুমন, দুলাল, রহমত, সুজাউল, রমন, বাবু, বকুল সহ প্রায় শতাধিক ব্যক্তি বলেন, গত ৯ জুলাই, ১৩ জুলাই, ১৬ জুলাই ও ২০ জুলাই কুরবানী ঈদ উপলক্ষে এই হাটে মোট ৪টি বিশাল গরু-ছাগলের হাট লাগানো হয় আর এই ৪টি হাটেও প্রায় প্রতি বছরের ন্যায় এ বছরও ২৫ থেকে ৩০ লাখ টাকা খাস আদায় হয়েছে বলে আমরা মনে করছি। এ ছাড়াও প্রতি সপ্তাহে দুই হাটে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা খাজনা আদায় হয়।

হাটের রিটকারি ফেরদৌস হোসেন জানান, আমি বহু আগে থেকে হাট ইজাদারের ব্যবসা করি তাই কোলা হাটে শতভাগ খাস আদায়ের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার সহযোগিতা চেয়েছিলেন। তাই আমার লোকজন নিয়ে হাটের খাস আদায় করে তার মনোনীত লোককে বুঝিয়ে দিয়েছে। আমাদেরকে দিনে জন প্রতি ৫ শত টাকা কওে দিতো।

স্থানীয় কোলা, আধাইপুর ও বদলগাছী ইউনিয়নের তহশীল (ভূমি) অফিসের তহশীলদার রঞ্জিত কুমার জানান, আগের ইউএনও স্যারের সময় কোলা হাটের খাস আদায় করতাম। কিন্তু পহেলা বৈশাখ থেকে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান অফিস সহকারি রেজাউল ইসলামের মাধ্যমে এখন খাস আদায় হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান অফিস সহকারি রেজাউল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, হাটের খাস আদায়ের অর্থ সরকারি কোষাগারে কতো জমা হবে তা ঠিক করবেন ইউএনও স্যার তিনি যা বলবেন সেটায় জমা হবে।

ইউনিয়ন হাট কমিটির সভাপতি ও কোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত শাহিনুর ইসলাম স্বপন জানান, বাংলা ১৪২৬ সনে ইউএনও অফিস থেকে হাটের ১৭ লাখ টাকা পাওয়া গিয়েছিল ইউনিয়নে। ১৪২৭ সনে সেখানে মাত্র ২ লাখ টাকা। এ বছর এখনো কোন টাকা পাওয়া যায়নি। তিনি আরো জানান, গত কুরবানী উপলক্ষে ৯ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কোলা হটে মোট ৪টি গরু-ছাগলের হাট চলছে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সাথে ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ২ টা ১১ মিনিটে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031