IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্র্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে স্বল্পপরিসরের মধ্যদিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পাঠানপাড়াস্থ শহীদ মনিমুল হক সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইফতেখার সুজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক প্রমূখ।

বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া ‘জেলা স্বেচ্ছাসেবক লীগ’ অ্যাপস্’র উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা শহিদুল হুদা অলক, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনক প্রমূখ।

শেষে জেলা শহরের মুজিব চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31