IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রী
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় ডিস ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন

নওগাঁয় ডিস ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পাটক্ষেত থেকে উজ্জল হোসেন (২৫) নামে এক ডিস ব্যবসায়ীর (ক্যাবল নেটওয়ার্ক) গলাকাটা লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত ২৫ জুলাই সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের সরদারপাড়য় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। উজ্জল হোসেন একই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। ঘটনার সাথে জড়িত একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন (২৯) এবং সিরাজুল ইসলামের ছেলে শরিফ (২৫) কে আটক করা হয়েছে। ঘটনার দিনই নিহতের মা রহিমা ৫০) বাদি হয়ে মামলা করেন।

হত্যার রহস্য উদঘাটন নিয়ে মঙ্গলবার (২৭জুলাই) বেলা ১২টায় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া তার অফিসের সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেললে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, নিহত উজ্জল হোসেন একজন ডিস ব্যবসায়ী। পাশপাশি তিনি সুদের ব্যবসা করতেন। উজ্জল দীর্ঘদিন থেকে হত্যকারীদের কাছ থেকে সুদের টাকা এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা পাওনা ছিল। এছাড়া ডিস ব্যবসা নিয়েও তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। গত ২২ জুলাই দুপুরে স্থানীয় একটি বাজারের দোকানে হত্যকারীরা একত্রিত হয়ে উজ্জলকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী হত্যকারীরা উজ্জলের নিকট থেকে নেশা জাতীয় অ্যাম্পল ইনজেকশন নেওয়ার কথা বলে ২৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বিলভবানীপুর গ্রামের মাঠে নির্জন স্থানে ডেকে নেয়। সেখানে গভীর নলকুপ (ডিপ টিউবওয়েল) ড্রেনের ওপরে তারা অ্যাম্পল নেওয়ার জন্য অপেক্ষা করে। পরবর্তিতে সেখানে শরীফ ও সুজন যায়। তারা সকলেই মাদকসেবী। অ্যাম্পল নেওয়ার এক পর্যায়ে সুজন কৌশলে প্রসাব করার নাম করে ওঠে যায় এবং পরিকল্পনা অনুযায়ী পিছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে উজ্জলের গলায় সজোরে টান দেয়। এতে উজ্জল লাফালাফি শুরু করলে অন্যরা এসে তার হাত-পা চেপে ধরে গলা কেটে ফেলে। উজ্জলের মৃত্যু নিশ্চিত করতে শরীফ তার কাছে রাখা ধারালো আরেকটি ছুরি দিয়ে দুই পায়ের রগ কেটে দেয়। এরপর তার লাশ পাশের একটি পাটক্ষেতে এবং ছুটি দুটি পানিতে ফেলে দেয়।

পুলিশ সুপার আরো বলেন, পরদিন সকালে স্থানীয়রা পাটক্ষেতে উজ্জলের গলাকাটা লাশ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। ২৫ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানাসহ পুলিশের একটি টিম খুনিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ছুরি উদ্ধার করে। এ হত্যাকান্ডে তিনজন খুনি সরাসরি অংশগ্রহণ করে। একজন পলাতক রয়েছে। ২৬ জুলাই বিজ্ঞ আদালতে সুজন ও শরিফকে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী ও গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031