ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুলে করোনা মোকাবিলার জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
বুধবার ২৮ জুলাই বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে এসকল চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
সংসদ সদস্য মোশারফ হোসেন নিজস্ব অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার, অক্সিজেন মাক্স, হ্যান্ড গেøাভস, সার্জিক্যাল মাক্স ও হেড গেøাভস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, আবাসিক চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির আহŸায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, আব্দুর রহিম, ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের আহŸায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহŸায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা গোলাম রব্বানী, ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক রহমান, আল-আমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


