IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> অবশেষে হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীর পরকিয়ার বলি জলিল

অবশেষে হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীর পরকিয়ার বলি জলিল

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : অবশেষে লালমনিরহাটের আলোচিত জলিল হত্যার জট খুলেছে। ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে জলিলকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে পরকীয়া প্রেমিক রব্বানী ও মৃত আব্দুর জলিলের স্ত্রী প্রেমিকা মমিনা বেগম।

ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওইদিন রাতেই তারা হত্যার বিষয়টি স্বীকার করে। পরদিন বুধবার (২৮ জুলাই) বিকালে আসামীদের আদালতে পাঠায় ডিবি পুলিশ। আসামীদের স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান।

গত ২২ জুলাই রাতে লালমনিরহাট পৌসভার ৯ নং ওয়ার্ডের মাঝাপাড়া এলাকার কাচামাল ব্যবসায়ী আব্দুর জলিলের মৃত্যু হয়।

পরদিন সকালে জলিলের স্ত্রী মমিনা বেগম প্রতিবেশিদের জানান, তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। পরে মমিনা বেগমের বাবার বাড়ির লোকজন পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে জানাজা শেষে লাশ দাফন করেন। গত ২৪ জুলাই বিকালে আত্মার শান্তি কামনা করে বাড়িতে মিলাদ মাহফিল করা হয়। ওই মিলাদ মাহফিলে জলিলের স্ত্রী ও জলিলের বড় ভাই আব্দুর রশিদের সাথে কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই আব্দুল জলিলের মৃত্যু নিয়ে সন্দেহ হলে বড় ভাই আব্দুর রশিদ গত ২৫ জুলাই লালমনিরহাট পুলিশ সুপার ও সদর থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে যান এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়। পরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে মৃত জলিলের স্ত্রী মমিনা বেগম ও পরকীয়া প্রেমিক স্থানীয় ওষুধ ব্যবসায়ী রব্বানীসহ আরো দুজনকে লালমনিরহাট ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাতে এক পর্যায়ে মমিনা ও রব্বানী মিলে জলিলকে হত্যার ঘটনা স্বীকার করে। দু’জনের মধ্যে পরকীয়া সম্পর্ক থাকার কারণে ওই হত্যাকান্ড ঘটিয়েছে বলেও তারা জানায়। পরে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান মমিনাকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেন। এ হত্যা কান্ডে দুইজন জড়িত থাকায় মমিনা আর রব্বানীরকে আটক করে বাকি দুজকে ছেড়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, লালমনিরহাট সদরের খুনিয়াগাছ এলাকার শাহার আলীর ছেলে আব্দুল জলিল প্রায় ৮ বছর আগে সাপটানা মাঝাপাড়া এলাকায় স্ত্রীসহ বসবাস করে আসছেন। এদিকে ঢঢগাছ এলাকায় রমজান আলীর ছেলে পাশ্ববর্তী তিনদীঘি বাজারের ওষুধ ব্যবসায়ী গোলাম রাব্বানীর সাথে মমিনার পরকীয়া প্রেম গড়ে উঠে।

মরহুমের বড় ভাই আব্দুর রশিদ ও ছোট ভাই দুলু মিয়া জানায়, দু’জন মিলে আমাদের ভাইকে হত্যা করেছে। কিন্তু স্ট্রোক করে ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নাটক সাজায় ভাবী মমিনা বেগম। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই যে, আমাদের অভিযোগ আমলে নিয়ে দ্রæত তদন্ত করে আসামী গ্রেফতার করেছে।

এ বিষয়ে সদর থানার ওসি শাহা আলম জানান, অভিযোগের আলোকে বিভিন্ন দিক থেকে তদন্ত করে মমিনা বেগম ও রব্বানীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তারা যে পরিকল্পিতভাবে এই হত্যা করেছে সেই তথ্য পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31