IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে থেকে ছেড়ে যাওয়া ম্যাঙ্গো ট্রেনটি এখন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে থেকে ছেড়ে যাওয়া ম্যাঙ্গো ট্রেনটি এখন বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১২ দিন থেকে বন্ধ আছে ম্যাঙ্গো ট্রেন। এতে আম ব্যবসায়ীরা ঢাকায় রেলযোগে কম খরচে আম পাঠাতে পারছেন না। ফলে আম ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রেল কর্তৃপক্ষ বলছে, আমের মৌসুম শেষ হয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এখনও আশ্বিনা ও ফজলি জাতের আম গাছে আছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অসীম আলী বলেন, ‘চলতি আমের মৌসুমে ঢাকায় আম পাঠিয়েছি পাঁচশ কেজিরও বেশি। ঢাকাতে আম পাঠাতে কম খরচ হওয়ায়, অনেকেও পরামর্শ দিয়েছি তারা যেন ম্যাঙ্গো ট্রেনে ঢাকাতে আম পাঠায়। হঠাৎ করে ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় বেশি টাকা ভাড়া দিয়ে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাতে আম পাঠাতে হচ্ছে। এতে তেমন লাভ হচ্ছে না।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, এ বছরে আমার বাগানের আম ঢাকায় পাঠিয়েছি ম্যাঙ্গো ট্রেনে। আম বহনের ভাড়া কম থাকায়, এ ট্রেন সেবাটিকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। বর্তমানে আমার বাগানে ২৫০ মণেরও বেশি আশ্বিনা জাতের আম আছে। ফজলি জাতের আমগুলো আগাম কানসাটে বেশি বিক্রি করেছিলাম, তাই এখনও বর্তমানে ৫০ থেকে ৬০ মণ আম আছে।’

তিনি জানান, বর্তমানে ট্রেন সেবাটি বন্ধ থাকায়, ঢাকায় আম পাঠাতে বিকল্প কিছু ভাবতে হচ্ছে। ওই ট্রেনে ১ কেজি আম প্রায় দেড় টাকাতে ঢাকায় পৌঁছে যেত, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে গেলে কেজি প্রতি পড়ে প্রায় ১১-১৩ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ ওয়াবাইদুল্লাহ জানান, সর্বশেষ ১৬ জুলাই আম নিয়ে যায় ম্যাঙ্গো ট্রেনটি। শেষের দিকে ৫০-৩০ ক্যারেট করে আম বুকিং হতো। আম বুকিং এর পরিমাণ কম হওয়ায়, আমাদের জানানো হয় ম্যাঙ্গো ট্রেনটি বন্ধ করার কথা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, বাগানে আশ্বিনা আর ফজলি জাতের আম গাছে ঝুলছে। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাইট উপজেলায় বেশি আম আছে। বর্তমানে বাগানে শতকরা ১০-১৫ ভাগ আম আছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, প্রথম দিকে ম্যাঙ্গো ট্রেনটি ভালোই সাড়া ফেলেছিল ৮০ থেতে ৭০ মেট্রিক টন আম বুকিং হতো। পরে আম কমে যাওয়ায়, ৮ মেট্রিক টনে নেমে আসে আম বুকিং এর পরিমাণ। তাই ট্রেনটি বন্ধ করা হয়েছে।

উল্লেখ‌্য, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের কথা ভেবে রেল মন্ত্রণালয়ের আদেশে গত বছর থেকে চালু হয় স্পেশাল ম্যাঙ্গো ট্রেন। এরই ধারাবাহিকতায় এ বছরও এই ট্রেন সেবাটি চালু করা হয়। চলতি বছরের ২৭ মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি চালু করেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31