IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে টিকার দ্বিতীয় ডোজ পায়নি ৪৬৫৫ জন

নন্দীগ্রামে টিকার দ্বিতীয় ডোজ পায়নি ৪৬৫৫ জন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে করোনা টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুল টিকা কেন্দ্রে প্রতিদিন শত শত মানুষ টিকা নিতে আসছেন।

এই উপজেলায় প্রথম ধাপে সাত হাজার ৪০টি টিকা পেয়েছিল। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে চার হাজার ছয়শো ৫৫ জন। আর দুই ডোজ পেয়েছে দুই হাজার তিনশো ৭২জন মানুষ। ১৩টি টিকা ব্যবহার করা যায়নি। চলোমান দ্বিতীয় ধাপে টিকা এসেছে চার হাজার। বৃহস্পতিবার ২৯ জুলাই বেলা ১২টা পর্যন্ত দুই হাজার একশো ২১ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রথম ধাপে করোনার টিকা নেওয়ার বিষয়ে উদাসীনতা ও ভীতি ছিল এ উপজেলার বাসিন্দাদের। তবে দ্বিতীয় ধাপের টিকা দানের শুরু থেকেই টিকা নিতে বেশ আগ্রহী হয়েছে উপজেলার সর্বস্তরের মানুষ।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, করোনার টিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। টিকা নিয়ে বেশ খুশি সাধারণ মানুষ। টিকার বিষয়ে উদাসীনতা ও ভয়ভীতি মানুষের মধ্যে আর লক্ষ্য করা যাচ্ছে না।

কথা হয় টিকা নিতে আসা সবুজ কুমারের সাথে। তিনি বলেন, ভেবেছিলাম কিছুদিনের মধ্যে হয়তো করোনা শেষ হয়ে যাবে। এজন্য টিকা নিছিলাম না। কিন্তু তা হচ্ছে না। তাই টিকার জন্য অনলাইনে রেজিট্রেশন করেছিলাম। আজ টিকার প্রথম ডোজ নিলাম।

টিকা নিতে আসা জুলেখা আক্তার জানান, আমি আজ প্রথম টিকা দিয়ে নিলাম। আবার এক মাস পর আরেক টিকা দিতে আসবো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, প্রথম ধাপের টিকার জন্য অনেক প্রচারপ্রচারণা করতে হয়েছে। সে সময় আমাদের সাত হাজার ২৭টি টিকা দিতে অনেক সময় লেগেছে। কিন্তু দ্বিতীয় ধাপে টিকা নিতে সাধারণ মানুষদের আগ্রহ বেড়েছে। আজ পর্যন্ত দুই হাজার একশো ২১ জনের অধিক মানুষকে টিকা দেয়া হয়েছে। অনলাইলে নিবন্ধনকৃতদের এসএমএস মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানিয়ে দেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31