IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে পর্নোগ্রাফি সরবরাহকারী ৫ ও অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার

ধামইরহাটে পর্নোগ্রাফি সরবরাহকারী ৫ ও অস্ত্র মামলার আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি এবং ১ জন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ সর্বমোট ৬ জন গ্রেপ্তার করেছে।

বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেপ্তারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ২৯ জুলাই দিবাগত রাত সোয়া ৩ টায় বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার হতে কম্পিউটারের সিপিও ৪ টি, হার্ড ডিস্ক ১১টি মনিটর ৪ টি, মাউস ৮ টি এবং বিভিন্ন ক্যাবল ১২ টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদরস্থ উত্তর পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে আলমগীর হোসেন (৩৬), ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত কামাল শাহ্ ছেলে তুহিন হোসেন (২৯), একই গ্রামের দক্ষিণ পাড়া তোফাজ্জল হোসেনের ছেলে বিপ্লব হোসেন, জয়পুরহাট জেলা সদরস্থ দক্ষিণ পেচুলিয়া কবির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের শ্রী ভবেশ মহন্তের ছেলে শ্রী সুমিত মহন্ত (২৮) আটক করেন।

অপরদিকে, ওই আভিযানিক দল ভোর ৬ টার সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রাম হতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পূর্ব রুকুন্দিপুর (মাষ্টার পাড়া) নুরুজ্জামান এর ছেলে অন্তর (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের এবং ওয়ারেন্টভুক্ত আসামীকে আক্কেলপুর থানায় জিডি ম‚লে হস্তান্তর করা হয়েছে বলে লেঃ কমান্ডার তৌকির নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31