ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ট্রাক্টরের ধাক্কায় মুন্নি (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কের সালামপুর নামক স্থানে এঘটনা ঘটে।
নিহত মুন্নি উপজেলার মোহরকয়া গ্রামের আল মামুনের স্ত্রী।
জানা যায়, আল মামুন তার স্ত্রী মুন্নি,৭ বছরের ১ ছেলে ও ৭ মাসের ১ মেয়ে কে নিয়ে মোটরসাইকেল যোগে শশুর বাড়ী যাওয়ার পথে লালপুর-আব্দুলপুর সড়কের সালামপুর নামক স্থানে একটি ট্রাক্টর এর পিছন দিকে মোটরসাইকেল এর সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলসহ মোটরসাইকেলের সকলে ছিটকে পড়ে। এসময় মাথায় জখম পেয়ে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে মুন্নি। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করে। তবে এই ঘটনায় তাঁর স্বামীসহ ৭ বছরের ছেলে ও ৭ মাসের মেয়ে সুস্থ রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরকে আটক করলেও ট্রাক্টরের চালক পালিয়ে যায়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


