IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> দুর্ঘটনায় দিনমজুরের চাল রাস্তায়, অতঃপর…

দুর্ঘটনায় দিনমজুরের চাল রাস্তায়, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ নগদ অর্থ নেই। তাই অনেকটা বাধ্য হয়েই ৩০ টাকা দরে ওএমএস দোকান থেকে পাঁচ কেজি চাল কিনে বাড়িতে ফিরছিলেন এক দিনমজুর।

পথিমধ্যে ভ্যানের সাথে দুর্ঘটনায় চাল ও দিনমজুর ছিটকে পড়েন রাস্তায়। এতে চালে ধুলা – বালি, ছোট ছোট পাথর মিশে খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং দিনমজুর পাঁয়ে আঘাত পেয়ে কিছুটা আহত হয়।

পরে উপস্থিত জনতা ছুটে এসে ওই দিনমজুরকে উদ্ধার করে এবং রাস্তায় পড়ে থাকা চাল গুলো পুনরায় ব্যাগে ভরার চেষ্টা করেন। এসময় লকডাউন প্রতিপালনের অভিযান শেষ করে ফিরছিলেন ইউএনও।

এমন ঘটনা দেখে দ্রুত গাড়ি থেকে নেমে দিনমজুরের খোঁজ খবর নেন। এরপর গাড়িতে থাকা মেডিসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১ পদের খাবার দিয়ে একটি ভ্যান ভাড়া করে দিনমজুরকে বাড়িতে পাঠিয়ে দেন ইউএনও।

ঘটনাটা রোববার (১ আগষ্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় ঘটেছে। ওই দিনমজুরের নাম হানিফ শেখ। তিনি পৌরসভার খয়েরচারা এলাকার বাসিন্দা। আর এমন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন বিতান কুমার মন্ডল।

এবিষয়ে আহত দিনমজুর হানিফ বলেন, লেবারের কাজ করি। লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ টাকাও নেই। পাঁচ কেজি ওএমএস চাল কিনে বাড়িতে ফিরছিলাম। এসময় হলবাজার এলাকায় ভ্যানে ধাক্কার রাস্তায় চাল আর আমি পড়ে যায়। এতে চাল নষ্ট হয়ে যায় আর আমার ডান পাঁয়ের হাটুর অংশ কেটে যায়।

তিনি আরো বলেন, এমন সময় লাল খয়েরী একটি গাড়ি এসে থামল। সবাই বলছিল স্যার এসেছে স্যার এসেছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে দেখি সে খুব ভাল। আমার চিকিৎসা করল, খাবার দিল। আবার ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিয়েছে।

ইউএনও বিতান কুমার মন্ডলের এমন মানবিক আচরণে প্রত্যক্ষদর্শী সন্তুষ্ট প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31