IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে শোকাবহ আগস্টের প্রথম দিনে মোমবাতি প্রজ্জ্বলন

চাঁপাইনবাবগঞ্জে শোকাবহ আগস্টের প্রথম দিনে মোমবাতি প্রজ্জ্বলন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : পহেলা আগস্টের প্রথম-প্রহরে অর্থাৎ শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়েছে শোকের মাস। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মুজিব চত্বরে একত্রিত হয়। সবাই কালো ব্যাজ পরে ও মোমবাতি জ্বালিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা জানানো হয়। শোকের মাস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ১ আগস্ট থেকে শোকাবহ মাস শুরু হলো। এদিন দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

মোমবাতি প্রজ্জ্বলনের পর ১ মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে ‘এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘আজকের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে’ এবং ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস।

এ মাসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়। তার যোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ মাসে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই এ কর্মসূচীতে অংশগ্রহণ করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে দেশি-বিদেশি ষড়যন্ত্রে একদল ক্ষমতাপিপাসু, বিপথগামী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এখানেই শেষ নয়, ৭৫’র পর সামরিক সরকার ইনডেমনিটি বিল জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রাখে। তাদের ঘৃণ্য ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করেছেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, সাবেক ছাত্রনেতা শহীদুল হুদা অলক, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনক জিয়াউর রহমান আরমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31