ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে উঠানামা করছে করোনা সংক্রমণের হার। এদিকে সোমবার রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫, শিবগঞ্জে ৭ ও গোমস্তাপুর উপজেলায় ৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২.২৯ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় সোমবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
জেলায় এ পর্যন্ত মোট ৫০৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৪৪৬১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২৪০ জন।


