ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশে চলমান কঠোর বিধিনিষেধের ১১তম দিনে সোমবার গোমস্তাপুরে অনেকটা সফল লকডাউন বাস্তবায়িত হওয়ার ১দিন পরই মঙ্গলবার আগের অবস্থায় দেখা গেছে। সারাদিনই প্রায় দোকান-পাট খোলা দেখা যায়। যানবাহনও চলাচল করেছে। ছিল না আইন শৃখলা বাহিনীর টহল।
তবে, দুপুরে ৫৯,বিজিবির একটি টহল দলকে শহরে টহল দিতে দেখা যায়।
এদিকে, দুপুর নাগাদ লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কাউকে মাঠে দেখা যায়নি। এর আগে সোমবার উপজেলা সদর রহনপুরে সাপ্তাহিক হাট থাকায় তা রোববার এলাকায় মাইকিং করে বন্ধ করে দেয়া হয়। এছাড়া হাট এলাকার বাইরেও দোকান-পাট বন্ধ ছিল। এমনকি শহরে সবজি বাজার ও মুদি দোকানও বন্দ ছিল ।
এলাকায় হঠাৎ এমন কঠোর লকডাউন বাস্তবায়িত হওয়ার পিছনে স্থানীয় প্রশাসনের ভূমিকা না অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে লকডাউন চলাকালীন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ হুমায়ন কবীরের গোমস্তাপুর সফর নির্বিঘ্ন করতেই স্থানীয় প্রশাসনের এ কঠোর উদ্যোগ বলে অনেকেই মনে করছেন।


