ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্মাণাধীন প্রধানমন্ত্রী’র উপহারের বাড়ি পরিদর্শন এসে অসন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর।
সোমবার বিকেলে তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোঙ্গলপুর মৌজায় নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পরিদর্শনে এসে নির্মাণ ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সেখানে উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান কে ভৎসনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নিয়ে কাউকে কোন অনিয়ম করতে দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওরাঁও, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন প্রমূখ।
এর আগে, তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের বাড়িগুলো পরিদর্শন করেন।


