ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে শিবগঞ্জ থানার মোবারকপুর ইউপি’র শিকারপুর থেকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
৩ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২ কেজি গাঁজাসহ আটক হয়, শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার টোলবাড়ী গ্রামের মৃত আফসার আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম রেজা (৫৫)।
র্যাব-৫ জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড কোমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরের একটি আমবাগনের ভিতরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম রেজা (৫৫) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল সেট-১টি, সীমকার্ড-১টি এবং বাইসাইকেল-১টি উদ্ধার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


