IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরের ২৫০ পরিবার পেল বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা

নিয়ামতপুরের ২৫০ পরিবার পেল বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২শ ৫০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

কালের কণ্ঠ শুভসংঘ সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ২শ ৫০ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বগুড়া জেলার মাধ্যমে রাজশাহী বিভাগের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে নওগাঁ জেলায় গত বুধবার নওগাঁ সদর, রাণীনগর ও আত্রায় তিন উপজেলায় ১ হাজার গত বৃহস্পতিবার নিয়ামতপুর, মান্দা, পোরশা ও সাপাহার এই ৪ উপজেলায় ১ হাজার এবং আজ শুক্রবার পত্নীতলা, ধামুইরহাট, মহাদেবপুর ও বদলগাছি ৪ উপজেলায় ১ হাজার মোট ৩ হাজার পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি আটা, ও ৩ কেজি ডালসহ মোট ১৬ কেজি খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, গত দেড় বছর ধরে করোনা আমাদের ভোগাচ্ছে। সাধারণ মানুষ বেকার হয়ে পড়ছেন। খুব কষ্টে দিনাতিপাত করছেন। গতবছর সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্পগোষ্ঠী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। তবে এ বছর গত বছরের তুলনায় কম সংখ্যক শিল্পগোষ্ঠী পাশে দাঁড়িয়েছে। দেশের এই ক্রান্তিকালেও বসুন্ধরা গ্রুপ কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে সাধারণ মানুষকে খাবার সহায়তা দিচ্ছে। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে নিয়ামতপুর উপজেলায় ২শ ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, গত বুধবার নওগাঁ জেলার তিন উপজেলায় ১ হাজার পরিবারকে, বৃহস্পতিবার চার উপজেলায় ১ হাজার পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। আগামীকাল শুক্রবার জেলার আরো ৪ উপজেলায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংঘঠনিক সম্পাদক সাহান সা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কালের কন্ঠ শুভসংঘ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালের কন্ঠ নওগাঁ প্রতিনিধি ফরিদ আহমেদ, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন নওগাঁ প্রতিনিধি বাবুল আকতার রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31